
যুবভারতী ক্রীড়াঙ্গনে তাণ্ডবের ঘটনায় এবার রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট। সোমবার রাজ্যকে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
শনিবার তাণ্ডবের জেরে ভেস্তে যায় যুবভারতীর মেসি ইভেন্ট। দেড় ঘণ্টা থাকার কথা থাকলেও মাত্র ২০ মিনিটের মধ্যেই স্টেডিয়াম ছাড়েন ফুটবলের রাজপুত্র। এরপরেই স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় তিনটি জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। বৃহস্পতিবার মামলাগুলো ওঠে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলাগুলো পিছনোর আবেদন করেন। রাজ্যের আর্জি মেনে তিনটি জনস্বার্থ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়।
তবে সোমবার এবিষয়ে রাজ্যকে রিপোট জমা দিতে নির্দেশ দেন বিচারপতি পাল এবং সেনের ডিভিশন বেঞ্চ।








