গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk হার ভুলে সামনে তাকিয়ে আনচেলত্তি

    হার ভুলে সামনে তাকিয়ে আনচেলত্তি

    0
    502
    Ancelotti looked ahead after losing
    Ancelotti looked ahead after losing

    চ্যাম্পিয়ন্স লিগে আবারও যখন ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি রিয়াল মাদ্রিদ, ঘুরেফিরে আলোচনায় আসছে বছর খানের আগের এক ম্যাচ। গত সিজনে এই মাঠে শেষ চারের লড়াইয়ে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গিয়েছিল মাদ্রিদের দলটি।

    তবে আসছে লড়াইয়ের আগে অতীত নিয়ে একদমই ভাবতে চান না কার্লো আনচেলত্তি। এবার সিটির মাঠে জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী রিয়াল কোচ। ইউরোপ সেরার প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে সিটির মাঠে খেলবে রেয়াল। গত আসরে এই মাঠে সেমি-ফাইনালের ফিরতি লেগে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া সিটি পরে প্রথমবার পায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ। এবারও রিয়ালের জন্য কাজটা হবে কঠিন। ইতিহাদ স্টেডিয়ামে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪১ ম্যাচে অপরাজিত আছে সিটি। ঘরের মাঠে পেপ গুয়ার্দিওলার দল শেষ হেরেছিল ২০২২ কাতার বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে। এছাড়া এই সিজনে ঘরে-বাইরে মিলিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ ধরে অপরাজিত আছে ইংলিশ চ্যাম্পিয়নরা। গত সপ্তাহে শেষ আটের প্রথম লেগে রিয়ালের মাঠে ১-১ ড্র করে আসে সিটি। দ্বিতীয় লেগের আগে আনচেলত্তি বলেছেন, ইতিহাদে গত সিজনের ম্যাচের প্রভাব খুব একটা পড়বে না বলেই মনে করেন তিনি।