গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata পয়লা মার্চেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী

    পয়লা মার্চেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী

    0
    58
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। ২৮ তারিখ চূড়ান্ত তালিকা ঘোষণার পরদিনই বাহিনী পৌঁছে যাবে রাজ্যে।
    দু’দফায় ৪৮০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। পয়লা মার্চ প্রথমে ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে আসবে। পরে ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে যে চিঠি পাঠিয়েছেন তাতে ১ মার্চের মধ্যে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি, ২৭ কোম্পানি এসএসবি এবং ২১ কোম্পানি সিআইএসএফ বাহিনী রাজ্যে পৌঁছবে। দ্বিতীয় দফায় ১০ মার্চ বাকি বাহিনী রাজ্যে পৌঁছবে। ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এসআইআর-র ভোটের তালিকা প্রকাশের কথা। তারপরদিনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে যাবে জেলায় জেলায়।
    ২০২১-র বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১১শ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছি। সেবার ভোট হয়েছিল ৮ দফায়।