
রাজ্যের ১২ লাখ মানুষের কাছে বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পৌঁছল মঙ্গলবার। রাজ্য সচিবালয় নবান্নে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাকি ১৬ লাখের বাড়ি ২০২৬-র মধ্যেই দু’দফায় করে দেবেন।
আগামী বছরের মে-জুন মাসে প্রথম ৮ লাখ এবং ডিসেম্বরে আরও ৮ লাখ মানুষকে বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য। সবার নজরদারিতে তালিকা প্রস্তু করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরমধ্যে ২৮ লাখ যোগ্য রয়েছে। এদের মধ্যে ১২ লাখ মানুষকে ২ কিস্তিতে ৬০ হাজার করে টাকা দেওয়া হবে। টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।
এজন্য রাজ্যের খরচা হচ্ছে ১ হাজার ৭৭৩ কোটি টাকা।







