গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, ভুলিয়ে দেওয়ার চেষ্টা, তোপ বিজেপির

    শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, ভুলিয়ে দেওয়ার চেষ্টা, তোপ বিজেপির

    0
    158
    ছবি সৌজন্যে :ফেসবুক

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা। এদিকে রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান করেছে বিজেপি।

    পরে বিধানসভায় তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। সেখান থেকেই তৃণমূলকে আক্রমণ করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অবহেলা করেই ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা না করে পয়লা বৈশাখ করা হয়েছে।

    তাঁর দাবি ১৯৪৭-র ২০ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গ সৃষ্টি হত না। যে আদর্শ নিয়ে তিনি পথ চলেছেন ২০২৬- এ সেই আদর্শ সৃষ্টির সুযোগ রয়েছে।