গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বড়তলায় শিশু ধর্ষণে দোষীকে ফাঁসি

    বড়তলায় শিশু ধর্ষণে দোষীকে ফাঁসি

    0
    110
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বড়তলায় ফুটপাথবাসী ৭ মাসের শিশুকে ধর্ষণ-খুনের চেষ্টার অভিযোগে দোষী রাজীব ঘোষকে ফাঁসির সাজা দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে উল্লেখ করেছে পকসো আদালতের বিচারক ইন্দ্রিলা মুখোপাধ্যায় মিত্র।

    ঘটনার ৮০ দিনের মাথায় দোষীকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি শিশুটির পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছেন আদালত। কলকাতায় বড়তলা এলাকায় ফুটপাথে ৭ মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে সোমবাবই দোষী সাব্যস্ত করেছে ব্যাঙ্কশাল কোর্ট। চার্জশিট জমার ২৬ দিনের মাথায় অভিযুক্ত রাজীব ঘোষ ওরফে গোবরাকে দোষী সাব্যস্ত করেছে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্ট। এই তদন্তে গেইট পদ্ধতি ব্যবহার করা হয়। সেখানে সিসি ক্যামেরার ফুটেজে হাঁটাচলা ও অভিযুক্তর হাঁটাচলা মিলিয়ে দেখা হয়। গত বছর ৩০ নভেম্বর বড়তলা থানা এলাকার ফুটপাথবাসী শিশুকে নির্যাতনের পর পালিয়ে গিয়েছিল অভিযুক্ত রাজীব ঘোষ।

    ৪ ডিসেম্বর রাজীবকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার আলমপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নির্যাতনের ঘটনায় ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষীদের তালিকায় ছিলেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারও।