
হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও চিংড়িঘাটায় কাজে বাধা রাজ্যের। ভার্চুয়াল সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের বিরুদ্ধে এভাবেই সরব হয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
তিনি বলেছেন, না হলে এই প্রকল্পের কাজ আরও গতিতে হতে পারতো। চিংড়িঘাটা একটা বাইপাস রোড করে দেওয়া হয়েছে, হাইকোর্টের অর্ডারও রয়েছে, কিন্তু দেড় বছরের বেশি সময় ধরে ওখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কাজের অনুমতি পাওয়া যাচ্ছে না। এদিকে এবারের বাজেটে কলকাতা মেট্রোর জন্য ২১০০ কোটি টাকারও বেশি বরাদ্দ হয়েছে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে ৫২৯ কোটি।
দমদম বিমান বন্দর থেকে রাজহারহাট হয়ে গড়িয়া পর্যন্ত যে মেট্রো প্রকল্প রয়েছে তার জন্য বরাদ্দ হয়েছে ৭০৫ কোটি ৫০ লক্ষ টাকা। অন্যদিকে জোকা বিবাদী বাগ ভায়া মাঝেরহাট মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে ৯০৬ কোটি টাকা।








