গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata সিভিল ডিফেন্স-দের নবান্ন অভিযানে ধুন্ধুমার

    সিভিল ডিফেন্স-দের নবান্ন অভিযানে ধুন্ধুমার

    0
    22
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা দফতরের অস্থায়ী কর্মীদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিক্ষোভকারীরা মিছিল করে যখন তেলকল ঘাটের কাছে এলে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।
    এরপরই বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। নিমেষের মধ্যে রণক্ষেত্রের চেহারা নিয়েছে তেলকল ঘাট চত্বর। এরপরই কয়েকজন বিক্ষোভকারীকে টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে করে আটক করেছে পুলিশ। এদিকে, বাঁকুড়ার হেভির মোড়ে মানবিক ভাতার পরিমাণ বৃদ্ধির দাবিতে পথ অবরোধ বিশেষ ভাবে সক্ষমদের। একইসঙ্গে দাবিপূরণ না হলে বিধানসভা ভোটে উলটো খেলার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
    সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হলেও রাজ্যে বিশেষ ভাবে সক্ষমদের জন্য বরাদ্দ মানবিক ভাতার পরিমাণ বৃদ্ধি হয়নি। বারংবার দাবি সত্বেও তাঁদের জন্য বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় এবার রাস্তায় নেমেছেন বাঁকুড়ায় বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা।