গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ত্রিপুরায় বনধ তিপ্রা মোথার, মারধর বিজেপিকে 

    ত্রিপুরায় বনধ তিপ্রা মোথার, মারধর বিজেপিকে 

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স
    ত্রিপুরায় বৃহস্পতিবার ২৪ ঘণ্টার জন্য বন্‌ধ ডেকেছে ত্রিপুরা সিভিল সোসাইটি। আগরতলার এই সংগঠনের মাথায় রয়েছেন তিপ্রা মোথা বিধায়ক রঞ্জিত দেববর্মা।
    সেই বন্‌ধের আগের দিন, বুধবার বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে ত্রিপুরার খুমুলিঙে। তাঁদের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। এই নিয়ে সরব হয়েছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জানিয়েছেন, ত্রিপুরার মানুষ এ সব মেনে নেবেন না। বন্‌ধের বিরোধিতাও করেছে বিজেপি।  তিপ্রা মোথার তরফে নাম না-করে পাল্টা আঙুল তোলা হয়েছে বিজেপির দিকে।
    জানানো হয়েছে, একটি দলের তথ্যপ্রযুক্তি সেল ভুল ভাবে বিষয়টিকে দেখানোর চেষ্টা করছে। আট দফা দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরায় বন্‌ধ ডেকেছে ত্রিপুরা সিভিল সোসাইটি। টিপরাসা চুক্তি, অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণ-সহ বিভিন্ন দাবি রয়েছে তাদের।