
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যুর ঘটনাকে ভারত রাষ্ট্রের ওপর আঘাত বলে চিহ্নিত করেছে কংগ্রেস।
দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বুধবার বলেন, এই পরিস্থিতিতে কেন্দ্রের উচিত সর্বদল বৈঠক ডেকে বিষয়টি পর্যালোচনা করা। বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠকে খাড়গে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার কাশ্মীরে পৌঁছানোর পরে তাঁর সঙ্গে কথা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের সহযোগী দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লার সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, এখন রাজনৈতিক ঐক্যের সময়। গোটা জাতি যখন শোকস্তব্ধ, তখন কারও ব্যর্থতা চিহ্নিত করার চেষ্টা উচিত নয়। অন্যদিকে, পহেলগাঁও-এ নারকীয় হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে এবার প্রধানমন্ত্রীর কানপুরের কর্মসূচি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার কানপুরে ২০ হাজার কোটি টাকার বেশি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা ছিল তাঁর।
কিন্তু, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুর পর এই শোকের আবহে ওই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে






