গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International গাজায় ইসরায়েলের হামলা চলছেই

    গাজায় ইসরায়েলের হামলা চলছেই

    0
    86
    ছবি সৌজন্যে : এক্স

    প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজায় দিনভর চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬৭ জন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৯ হাজার ৬৭৬ জনে পৌঁছেছে।

    উল্লেখ্য,২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ,আইডিএফ। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এবারের ইসরায়েলি অভিযানের পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৯ হাজার ৬৭৬ জনে।এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন প্যালেস্টাইনি।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় প্যালেস্টাইনি প্রতিরোধ আন্দোল হামাসের যোদ্ধারা।এ সময় ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে পণবন্দী হিসেবে ধরে নিয়ে যায় তারা।হামাসের হামলার জবাব দিতে এবং পণবন্দীদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ।  ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর আমেরিকা ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ।দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৮ হাজার ৫২৭ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩১ হাজার ৯৩৪ জন প্যালেস্টাইনি।

    যে ২৫১ জন পণবন্দীকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল,তাদের মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ।