
৩৩ নাবালিকাকে যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত হলেন উত্তরপ্রদেশের এক দম্পতি। পকসো আইনে ওই দম্পতিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
২০২০ সালে সিবিআই ওই দম্পতি-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে শিশু এবং নাবালিকাদের যৌন হেনস্থার অভিযোগে মামলা দায়ের করে। আদালত নির্দেশ দিয়েছে, নির্যাতিতাদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। এছাড়া অপরাধীদের বাড়ি থেকে যে নগদ টাকা উদ্ধার হয়েছে, সেগুলি নির্যাতিতাদের পরিবারগুলির মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে।
জানা যাচ্ছে, নাবালিকাদের যৌন হেনস্থা করা, তার পর তাদের ছবি এবং ভিডিয়ো লাখ লাখ টাকায় ডার্ক ওয়েবের মাধ্যমে পর্নোগ্রাফি ওয়েবসাইটে বিক্রি করতেন ওই দম্পতি। বিদেশেও এই ছবি এবং ভিডিয়ো পাঠানো হত। নাবালিকাদের উপর শারীরিক অত্যাচারও চালানো হত। তাদের কারোর বয়স ৩, কারো ১০,কারো ১৭। অনেক নাবালিকার যৌনাঙ্গে মারাত্মক ক্ষতের চিহ্ন মিলেছে।









