গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বিহারে লালুর সঙ্গেই সি পি এম 

    বিহারে লালুর সঙ্গেই সি পি এম 

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স
    বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে লালু প্রসাদ যাদবের আর জে ডি -র সঙ্গে নির্বাচনী সমঝোতা করবে সিপিএম। পাটনায় দলের রাজ্য কমিটির সঙ্গে বৈঠকের ওপর আসন বন্টন নিয়ে আর জে ডি নেতা , তেজস্বী যাদবের সঙ্গে এক দফা আলোচনাও সেরে ফেলেছেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।
    বলা হচ্ছে ,খুব তাড়াতাড়ি কংগ্রেস এবং অন্য দলগুলোর ইন্ডি জোটের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে। এর আগে , ৯ অক্টোবর সিপিএমের রাজ্য কমিটির সদস্যরা পাটনায় নির্বাচনী রণকৌশল নিয়ে বৈঠক করেন। উপস্থিত ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি , কেন্দ্রীয় কমিটি পলিটব্যুরোর সদস্য এ বিজয়রাঘবন ও ড: অশোক ধাওয়ালে।
    সূত্রের খবর, বিজেপির এন ডি এ সরকারকে হারাতে এবার নির্বাচনে বিরোধী ইন্ডি জোটের সঙ্গে মহাগঠবন্ধন করতে চলেছে সিপিএম। দলের সঙ্গে বৈঠক শেষে সিপিএমের সাধারণ সম্পাদক ও রাজ্য সম্পাদক সহ ৫ সদস্যের একটি দল বিহারের বিরোধী নেতা তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করেন।