
মধ্যরাতেই পুদুচেরিতে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফেঙ্গল। আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতি ছিল ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার।
সর্বাধিক গতি পৌঁছয় ঘণ্টায় ১১০ কিলোমিটার। এই আছড়ে পড়ার প্রক্রিয়া সন্ধ্যে থেকে শুরু করে রবিবার ভোররাত পর্যন্ত চলেছে। এই ঝড়ের তাণ্ডবে সবচেয়ে থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে চেন্নাই, কুড্ডালোর, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কাল্লাকুরিচি এবং পুদুচেরীতে। ফেনজ়লের প্রভাবে ফুঁসছে সমুদ্র। ইতিমধ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই, কুড্ডালোর, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কাল্লাকুরিচি এবং পুদুচেরীতে। রবিবার পর্যন্ত চলতে পারে সেই বৃষ্টি। তবে টানা নয়, বিক্ষিপ্ত ভাবে বলে মনে করছেন আবহবিদেরা।উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। তামিলনাড়ু উপকূলবর্তী এলাকাগুলিতে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সে জন্য সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। পুদুচেরীতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের মেসেজ পাঠিয়ে সতর্ক করেছে প্রশাসন। তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলবর্তী এলাকা থেকে প্রায় ৪০০ জনকে সরিয়ে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার ভোর ৪টে পর্যন্ত বন্ধ চেন্নাই বিমানবন্দর। বাতিল করা হয়েছে ৫৫টি বিমান। বিঘ্নিত ট্রেন পরিষেবা।








