
আধ্যাত্মিক জগতের আইকন দালাই লামা এবার জায়গা করে নিলেন পপ কালচারের অন্দরে, ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে। লস অ্যাঞ্জেলসের অনুষ্ঠানে তাঁর হাতে উঠল বেস্ট অডিওবুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিংয়ের সম্মান।
৯ বছর বয়স থেকে তিব্বতি আধ্যাত্মিকতার রাজদূত হিসেবে যিনি বিশ্বমঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন, সেই দলাই লামার ৯০ বছর বয়সে এসে এমন আন্তর্জাতিক মিউজিক স্বীকৃতি নিঃসন্দেহে ঐতিহাসিক।এই বিভাগে প্রতিযোগিতা ছিল যথেষ্ট কঠিন। তালিকায় ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক ট্রেভর নোয়া নিজে, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন এবং মিলি ভানিলির ফ্যাব মরভ্যান। সবাইকে পিছনে ফেলে এগিয়ে আসেন দালাই লামা—যার ফলে পুরস্কার ঘোষণার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিস্ময় আর অভিনন্দনের ঢল।এই পুরস্কার ঘোষণা হয় প্রি-টেলিকাস্ট রাউন্ডে,যা ইউটিউবে লাইভস্ট্রিম করা হয়েছিল। উপস্থিত ছিলেন না দালাই লামা, তাঁর হয়ে মঞ্চে ট্রফি গ্রহণ করেন গায়ক-গীতিকার রুফাস ওয়েনরাইট।
মাইক হাতে নিয়ে তিনি প্রথমেই বলেন, ঠিক আছে, আমি দালাই লামা নই—এটা পরিষ্কার! তারপরই জানান, এমন দয়া, মমতার, আত্মচিন্তার বার্তা-ভিত্তিক এক প্রজেক্টে কাজ করা তাঁর কাছে অবিশ্বাস্য সম্মানের। এর চেয়ে বেশি আর কী পেতে পারেন।









