গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International তীব্র তুষারপাতে বিপর্যস্ত আমেরিকা 

    তীব্র তুষারপাতে বিপর্যস্ত আমেরিকা 

    0
    50
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো এক ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে পড়েছে। উত্তর ক্যারোলিনাসহ বেশ কিছু অংশে এক ফুটেরও বেশি তুষারপাতের পর এখন বাসিন্দারা বিপজ্জনক শৈত্যপ্রবাহের মোকাবিলা করছেন।

    উত্তর ক্যারোলিনার কান্নাপোলিসে ১৪ ইঞ্চি এবং শার্লট ও গ্রিনভিলের মতো শহরগুলোতে ১১ ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। শার্লট শহরের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ তুষারপাতের ঘটনা।এ ছাড়া দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া এবং ভার্জিনিয়াতেও উল্লেখযোগ্য পরিমাণে তুষারপাত হয়েছে।তীব্র শীত ও পিচ্ছিল রাস্তার কারণে উত্তর ক্যারোলিনায় এক হাজারেরও বেশি যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটেছে। অঙ্গরাজ্যটির গভর্নর জোশ স্টেইন জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত এক সপ্তাহে প্রতিকূল আবহাওয়ায় দেশজুড়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।গভর্নর এখনও রাস্তাঘাট অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।এদিকে ফ্লোরিডায় গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

    ভেরো বিচ ও মেলবোর্নে তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমে যথাক্রমে ২৭ ও ২৬ ডিগ্রিতে নেমে এসেছে, যা গত কয়েক দশকের ফেব্রুয়ারির রেকর্ড ভেঙে দিয়েছে।নিউ ইয়র্কসহ পূর্ব উপকূল বরাবর ঘণ্টায় ২০ থেকে ৩০ মাইল বেগে বাতাস বইছে, যা শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে।