
চাকরিহারাদের সোমবারের ডেডলাইন নিযে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায চাকরিহারাদের মধ্যেই বহু মত রয়েছে । সরকারের সঙ্গে আলোচনা চেয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা।
সোমবারের মধ্যে দেখা করার সময়সীমা বেধে দিয়েছেন। এই প্রসঙ্গে ব্রাত্য বসু দাবি করেছেন চাকরিহারাদের তরফে একটি চিঠি পেয়েছেন। কিন্তু কেন তাঁরা দেখা করতে চান, সেই প্রসঙ্গে কিছু উল্লেখ নেই চিঠিতে। আরও দুই, আড়াই হাজার শিক্ষক আছেন, যাঁরা কোনও চিঠি দেননি। তাঁরা সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে সহযোগিতা করছেন।
চাকরিহারা শিক্ষকদের সেই অংশ আইন লড়াইয়ে দিকে তাকিয়ে আছেন, সরকারের ওপরে ভরসা রেখেছেন। এই তিনপক্ষের ওপরেই সরকার সহানুভতিশীল। ব্রাত্য বসু বলেছেন তিনি একাধিকবার বসেছেন। সরকার সহযোগিতা করতে চাইছে। যদি আবার বসতে চান, কী নিযে আলোচনা করতে চাইছেন তা উল্লেখ করে চিঠি দিন। সোমবার দফতরের তরফে নিশ্চয়ই যোগাযোগ করা হবে।







