
শ্রীরামপুরে গঙ্গায় তলিয়ে গিয়েছে দুই কিশোরী, এক কিশোর। জানা গিয়েছে নিশা রায় , অঞ্জলি মাহাত এবং আরেক কিশোরী রবিবার হুগলির শ্রীরামপুর সুড়কি ঘাটে স্নানে নামে। জোয়ারের টানে ভেসে যেতে থাকে নিশা রায় ও অঞ্জলি মাহাত।
তাঁদের ভেসে যেতে দেখে গঙ্গায় ঝাঁপ দেয় বছর ১৭-র রোহন প্রসাদ। কিন্তু জলের তোড়ে সেও ভেসে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় ।
পরিবারের দাবি বাড়িতে কিছু না বলেই গঙ্গায় স্নান করতে গিয়েছিল। অন্যদিকে শেওড়াফুলির নিস্তারিণী কালী মন্দির ঘাটে গঙ্গায় তলিয়ে গিয়েছে আরেক যুবক। প্রীতম দাস নামে বছর ২১-র খোঁজে গঙ্গায় নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।








