গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International শ্রীলঙ্কায় মৃত্যু ছাড়াল ২০০, পদক্ষেপ হাই কমিশন-র

    শ্রীলঙ্কায় মৃত্যু ছাড়াল ২০০, পদক্ষেপ হাই কমিশন-র

    0
    78
    ছবি সৌজন্যে : এক্স
    শ্রীলঙ্কায় শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে অন্তত ২০০ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। 
    দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে দেশের মধ্যাঞ্চল। ওই এলাকায় বন্যার জল কমে যাওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র মাত্র প্রকাশ পেতে শুরু করেছে। স্বেচ্ছাসেবীরা ভূমিধস ও গাছপালা পড়ে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন সড়ক পরিষ্কার করছেন। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বলেছে, ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে গত এক সপ্তাহের ভারী বর্ষণে অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২২৮ জন। কেলানি নদীর জল দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজধানী কলম্বোর উত্তরাঞ্চলও তলিয়ে গেছে। ডিএমসির একজন কর্মকর্তা বলেছেন, ঘূর্ণিঝড় ডিটওয়াহ এলাকা ছেড়ে চলে গেলেও উজানে ভারী বৃষ্টিপাত চলছে।
    যে কারণে বর্তমানে কেলানি নদীর তীরবর্তী সব নিচু এলাকা প্লাবিত হচ্ছে। এদিকে, ভয়াল পরিস্থিতিতে শ্রীলঙ্কায় আটকে পড়েছেন বহু পর্যটক। যার মধ্যে রয়েছে বহু ভারতীয়ও। আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে ইতিমধ্যে এগিয়ে এসেছে ভারতীয় হাই কমিশন। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। শুধু তাই নয়, খোলা হয়েছে জরুরি সহায়তা ডেস্কও।