গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ম্যারাথনের সূচনা মিলিন্দ সুমনের

    ম্যারাথনের সূচনা মিলিন্দ সুমনের

    0
    47
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অভিনেতা-মডেল মিলিন্দ সুমন কলকাতা ম্যারাথনের সূচনা করেছেন। উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে প্রতিযোগীরা হালকা ঠান্ডার মধ্যেই ম্যারাথনে যোগ দিয়েছেন।

    পতাকা নেড়ে ইভেন্টের সূচনা করেছেন মিলিন্দ সুমন, সিপি মনোজ ভমা। জেপিজি গ্রুপ ম্যারাথনের আয়োজন করেছে। ২১, ১০ এবং ৫ কিলোমিটারের আলাদা আলাদা ইন্টেভে অংশ নিয়েছেন প্রতিযোগীরা। এছাড়াও বিশেষভাবে সক্ষমদেরও আলাদা ইভেন্ট রয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা বলেছেন সমাজকে সুস্থ রাখতে গেলে নিজেকে ফিট রাখা গুরুত্বপূর্ণ। একটি রাজ্য এবং দেশের উন্নয়নের জন্য সুস্থ সমাজের প্রয়োজন। ম্যারাথনের জন্য শনিবার রাত থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত রেড রোডে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।

    শনিবারই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল ম্যারাথনের জন্য খিদিরপুর রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কুইন্সওয়ে, আউটরাম ঘাট এবং নিউ পার্ক স্ট্রিটে ম্যারাথনের জন্য যান চলাচল বন্ধ থাকবে।