গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National প্রধানের মন্তব্যে সংসদ চত্ত্বরে ধর্নায় ডিএমকে সাংসদরা

    প্রধানের মন্তব্যে সংসদ চত্ত্বরে ধর্নায় ডিএমকে সাংসদরা

    0
    79
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    জাতীয় শিক্ষানীতি এবং তিনভাষা নিয়ে তামিলনাড়ুর ডিএমকে সরকারকে অসৎ, অসভ্য বলে মন্তব্য করায়, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছে ডিএমকে। মঙ্গলবার সংসদ ভবনের বাইরে পোস্টার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান ডিএমকে সাংসদরা। প্রতিবাদে ডিএমকে সাংসদরা কালো রঙের জামা, সাংসদ কানিমোঝিও কালো রঙের শাড়ি পরেছিলেন।
    ধর্মেন্দ্র প্রধান তামিলনাডুর জনগণকে দিকভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন ডিএমকে সাংসদ তিরুচি শিবা। বাইট: তিরুচি শিবা জাতীয় শিক্ষানীতির নামে অহিন্দিভাষী রাজ্যগুলির ওপর হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরেই সরব হয়েছেন স্ট্যালিন। সোমবার সেই প্রসঙ্গে বলে গিয়েই ধর্মেন্দ্র প্রধান সংসদে বলেন, সস্তা রাজনীতির জন্য ডিএমকে তামিলনাড়ুর ছাত্র সমাজের ভবিষ্যৎ নষ্ট করছে।
    কয়েকঘন্টার মধ্যেই চেন্নাইয়ে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন স্ট্যালিন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মুখ সামলে কথা বলুন।