গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National খালেদার মৃত্যুতে ৩১ বছরের নির্বাসন সমাপ্তি? প্রশ্ন তসলিমার

    খালেদার মৃত্যুতে ৩১ বছরের নির্বাসন সমাপ্তি? প্রশ্ন তসলিমার

    0
    484
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    প্রয়াত হয়েছেন বিএনপি চেয়ারপার্সন এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদার মৃত্যুর পর সোশাল মিডিয়ার পোস্টে তসলিমার প্রশ্ন, তাঁর মৃত্যুতে কি ৩১ বছরের নির্বাসনদণ্ডের সমাপ্তি ঘটাবে?
    ফেসবুক দীর্ঘ পোস্ট করেছেন তসলিমা সেখানে সদ্য প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন। লিখেছেন, দীর্ঘ একটি জীবন। শেখ হাসিনা তাঁকে দু’বছর জেলের ভেতরে রেখেছিলেন, সেই সময় ছাড়া ৮১ সালের পর থেকে তাঁর দুর্ভোগ বলতে কিছু ছিল বলে তাঁর মনে হয় না। এরপরেই সাল-তারিখ উল্লেখ করে তাঁর একাধিক বই ব্যান করার প্রসঙ্গটি তুলে তসলিমা নাসরিন লিখেছেন, তিনি লজ্জা বই ব্যান করেছিলেন ১৯৯৩ সালে। উতল হাওয়া ব্যান করেছিলেন ২০০২ সালে। ক ব্যান করেছিলেন ২০০৩ সালে।
    সেই সব অন্ধকার ব্যান করেছিলেন ২০০৪ সালে। এরপর জনপ্রিয় লেখিকার স্বগতক্তি, বেঁচে থাকাকালীন তিনি তো বাকস্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে বইগুলো থেকে ব্যান উঠিয়ে যাননি। তাঁর মৃত্যুই যদি বাকস্বাধীনতাকে এখন রক্ষা করে।