গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ফের বদল এইচ-১বি ভিসার নিয়মে! 

    ফের বদল এইচ-১বি ভিসার নিয়মে! 

    0
    75
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ফের এইচ-১বি ভিসার নিয়মে বড়সড় বদল আনতে চলেছে আমেরিকা। প্রচলিত লটারির পরিবর্তে এখন থেকে নতুন পদ্ধতিতে বিদেশি কর্মীদের বাছাই করে ভিসা দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
    এমনটাই ঘোষণা করেছে সে দেশের হোমল্যান্ড সিকিউরিটি দফতর। আপাতত ভিসা সংক্রান্ত নিয়মকানুন সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। উপরমহলের সবুজসঙ্কেত মিললেই চালু হয়ে যাবে নয়া নিয়ম। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এখন থেকে প্রচলিত লটারি ব্যবস্থা বাতিল করে একটি নতুন বাছাইয়ের প্রক্রিয়া চালু করা হবে। তাদের যুক্তি, এর ফলে ওই ভিসা ব্যবহার করে উচ্চ দক্ষতা এবং উচ্চ বেতনের বিদেশি কর্মীদের আমেরিকায় নিয়ে আসতে পারবে বিভিন্ন সংস্থা। শুধু তা-ই নয়, এর ফলে সুবিধা হবে নিয়োগকারী সংস্থাগুলিরও। কারণ, এর ফলে সব বেতনস্তরে এইচ-১বি ভিসাধারী কর্মীদের নিয়োগ করতে পারবে তারা। নয়া প্রস্তাব অনুযায়ী, কর্মীদের নির্ধারিত বেতনস্তরের ভিত্তিতে ভিসা দেওয়ার জন্য বাছাই করা হবে।
    চারটি বেতনস্তরের মধ্যে সর্বোচ্চ স্তরে থাকা কর্মীরা, অর্থাৎ যাঁদের বার্ষিক বেতন ১৬২,৫২৮ মার্কিন ডলার, তাঁরা চার বার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। সর্বনিম্ন স্তরে থাকা কর্মীরা সেই সুযোগ পাবেন কেবলমাত্র এক বার।