
একদিকে পাকিস্তানকে ফোন করে তাদের স্বাধীনতা, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা করতে ইসলামাবাদের পাশে থাকার বার্তা। অন্যদিকে ভারতের কাছে আবার পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করেছে। চিনের এই দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা কাছে মাথা নত করেনি ভারত।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের প্রধান অজিত ডোভাল সাফ জানিয়েছেন, ভারত যুদ্ধ করতে চায় না। যুদ্ধ কারও স্বার্থেই ভাল নয়। তবে ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হানায় নিরীহ ভারতীয়দের প্রাণহানি হয়েছিল। সন্ত্রাস প্রতিরোধে ভারতকে এই পদক্ষেপ করতেই হত।
এর জবাবে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছেন, ভারত ও পাকিস্তান সবসময় প্রতিবেশী থাকবে। আলোচনার মাধ্যমে সংঘর্ষ বিরতি কার্যকর করতে চিন সবসময় পাশে আছে।







