গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National তেজস যুদ্ধবিমানের জন্য স্বয়ং রক্ষাকবচ প্রস্তুত ডিআরডিওর 

    তেজস যুদ্ধবিমানের জন্য স্বয়ং রক্ষাকবচ প্রস্তুত ডিআরডিওর 

    0
    99
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও আমেরিকার এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা অ্যাওয়াক্স – এর অনুকরণে রক্ষাকবচ তৈরি করেছে।

    আর তা বসানো হবে রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাণ সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড বা হ্যাল – এর তৈরি তেজস মার্ক-১ এ যুদ্ধবিমানে। ডিআরডিও-র তৈরি এই এয়ারবোর্ন ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার স্যুট – এর নাম দেওয়া হয়েছে ‘স্বয়ং রক্ষাকবচ’।

    সূত্রের খবর, এটি শত্রুসেনার রেডার জ্যামিং , রেডিও তরঙ্গ বিকল করে। এছাড়াও এটি শত্রুদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র সমন্ধে আগাম সতর্কতা দিতে পারে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই এটির সফল পরীক্ষা হয়েছে।