
ভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার সহ স্নানের পর নবপত্রিকাকে মণ্ডপে আনা হয়। এরপর দেবীর চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠার পর বিশুদ্ধ সিদ্ধান্তমতে শুরু হয়েছে বেলুড় মঠের মহাসপ্তমী পুজো।
সারাদিন পূজার্চনার পর দুপুরে ভোগ বিতরণ করা হয়েছে ভক্তদের মধ্যে। সপ্তমী থেকে নবমী বেলুড় মঠে ভক্তদের জন্য অবারিত দ্বার। সোমবার সপ্তমী পুজো উপলক্ষ্যে সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম হয় বেলুড় মঠে।
এদিকে শোভাবাজার রাজবাড়িতেও পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন মানুষজন। প্রথা মেনে সেখানে সপ্তমীপুজোয় চালকুমড়ো বলি দেওয়া হয়।






