গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National তুষার বিধ্বস্ত সিকিমে ভূমিকম্প, মৃদু প্রভাব উত্তরবঙ্গেও 

    তুষার বিধ্বস্ত সিকিমে ভূমিকম্প, মৃদু প্রভাব উত্তরবঙ্গেও 

    0
    40
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বৃহস্পতিবার সকালে ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি। সকাল ১১টা ৩৪ মিনিটে সিকিমের গিয়ালশিং এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬।
    জানা গিয়েছে, ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। সিকিমে ভূমিকম্প হলেও এর প্রভাবের পড়ে উত্তরবঙ্গের একাধিক জেলাতে।
    জানা গিয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং এবং শিলিগুড়ির বেশ কিছু অংশে মৃদু কম্পন অনুভূত হয়েছে। যদিও কম্পনের তীব্রতা অনেকটাই কম থাকায় কোনও অস্থিরতা তৈরি হয়নি। ফেব্রুয়ারি মাসের শুরুতেই ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে প্রায় ১৩ বার ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। ভূমিকম্পের উৎসস্থল ছিল রাবাংলা থেকে ৮ কিমি দক্ষিণে।