গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata আইপ্যাককাণ্ডে মধ্যেই রাজ্যে ইডির ডিরেক্টর

    আইপ্যাককাণ্ডে মধ্যেই রাজ্যে ইডির ডিরেক্টর

    0
    55
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আইপ্যাককাণ্ড নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের মধ্যেই কলকাতায় এসেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন। তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছন তিনি।
    আইপ্যাককাণ্ডের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন রাহুল নবীন। ৮ জানুয়ারি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন-র বাড়ি অফিসে হানা দেয় ইডি। তল্লাশি অভিযানের মধ্যে ২ জায়গায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ডিজি রাজীব কুমার, সিপি মনোজ ভর্মা।
    ইডির তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগের মামলা হাইকোর্ট ঘুরে শেষপর্যন্ত সুপ্রিম কোর্টে গড়ায়। এই ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবি করে ইডি।