গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে ভোট ঘোষণা রবিবারই

    পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে ভোট ঘোষণা রবিবারই

    0
    38
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবারই ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানেই ভোটের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।
    দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠকে থাকবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, আগের চেয়ে এ বার ভোটের দফা কমতে পারে। বিধানসভা-সহ গত কয়েকটি নির্বাচনে রাজ্যে ছয় থেকে সাত দফায় ভোটের আয়োজন করা হয়েছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার সর্বোচ্চ দুই বা তিন দফায় ভোট হওয়ার সম্ভবনা পশ্চিমবঙ্গে।
    প্রথম দফার ভোট হবে নববর্ষের পরে। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর।