
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। মাঝ ডিসেম্বরেও কমছে না ডেঙ্গির প্রকোপ। ২ সপ্তাহে রাজ্যে নতুন করে ১২শোরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যাদের বেশিরভাগই মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানা গিয়েছে ১৭ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। সরকারি হাসপাতাল থেকে ডেঙ্গি পজিটিভের রিপোর্ট এসেছেন ২৪ হাজারেরও বেশি।
বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে সাড়ে ৬ হাজারেরও বেশি। স্বাস্থ্য দফতরের বক্তব্য গত বছরের তুলনায় এবছর ডেঙ্গি কম হলেও শীতের সময় কেন ডেঙ্গি বাড়ছে তা নিযে উদ্বেগ বেড়েছে।







