গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International মায়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি

    মায়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি

    0
    724
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মায়ানমারের ক্ষমতাসীন জুন্টা সরকার দেশে জরুরি অবস্থার মেয়াদ আরও ছ’মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেনা অভ্যুত্থানের চার বছর পূর্তির একদিন আগে এই ঘোষণা করা হয়েছে।

    উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জুন্টা বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল। এরপর থেকে তারা বারবার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে ক্ষমতার দখল ধরে রেখেছে। এদিকে,নোবেল বিজয়ী অং সান সুচির সরকার উৎখাতের পর থেকেই মায়ানমারের গৃহযুদ্ধের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। জুন্টা সরকার অবশ্য এই বছর একটি নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে।তবে সমালোচকদের দাবি,এটি আসলে প্রক্সির মাধ্যমে ক্ষমতা ধরে রাখার প্রহসন ছাড়া কিছুই নয়। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মায়ানমার ডিজিটাল নিউজ টেলিগ্রামে জানিয়েছে,সফলভাবে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য এখনো স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করা প্রয়োজন।

    তাদের ভাষায়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এখনো অনেক কাজ বাকি।বিশ্লেষকরা মনে করছেন, জুন্টা সরকারের এই উদ্যোগ আসলে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর আরেকটি চেষ্টা।তবে জনগণের আশা, মিয়ানমারের রাজনৈতিক স্থিতিশীলতা শিগগিরই পুনঃপ্রতিষ্ঠা হবে।