
দিল্লিতেই রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের গায়েব তত্ত্ব খারিজ করে এবার জোটসঙ্গী হাত শিবিরকে একহাত নিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।
সুর চড়িয়ে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কোথায় নিখোঁজ। তিনি দিল্লিতেই রয়েছেন। এবং এই সময়ে তার যা করা উচিত তিনি তা করবেন। প্রধানমন্ত্রীকে পূর্ণ সমর্থন দিয়েছেন তিনি। একইসঙ্গে পাকিস্তানকে একহাত নিয়ে তিনি বলেছেন, ভারত কখনও কাউকে প্রথমে আক্রমণ করেনা। সবকিছু ওপার থেকে শুরু হয়েছে, ভারত তার জবাব দিয়েছে মাত্র।
শুধু তাই নয়, কঠিন এই সময়ে দেশের স্বার্থে সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানালেন ন্যাশনাল কনফারেন্সের-প্রধান। শুধু তাই নয়, কঠিন এই সময়ে দেশের স্বার্থে সরকারের প্রতি পূর্ণ সর্থমনের কথা জানালেন ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান।









