
অন্ধ্রপ্রদেশের কুর্নুলের পর এবার রাঁচি-লোহারডাগা হাইওয়েতে একটি চলন্ত বাসে আগুন লাগলেও, অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের ৪০ জনেরও বেশি যাত্রী।
পুলিশ জানিয়েছে, কোনও যাত্রী আহত হননি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বাসটি রাজ্য রাজধানী রাঁচি থেকে চাতরা যাচ্ছিল। মান্দার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কর্মালি জানিয়েছেন, বাসে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। মান্দার বাজারের কাছে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। সৌভাগ্যবশত, চালক সময়মতো বাসটি থামিয়ে দেন এবং সমস্ত যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।
দমকল আসার আগেই স্থানীয় দোকানদাররা আগুন নিভিয়ে ফেলেন। পুলিশ নিশ্চিত করেছে যে, কোনও যাত্রী আহত হননি বা মালপত্রের বড় ধরনের ক্ষতি হয়নি। প্রাথমিক অনুমান, ব্যাটারি বক্সের কাছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং বাসের ভেতরে রাখা কিছু রাসায়নিক দ্রব্যের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে।









