গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports জার্মানির বর্ষসেরা লিভারপুলের ফ্লোরিয়ান ভার্টজ

    জার্মানির বর্ষসেরা লিভারপুলের ফ্লোরিয়ান ভার্টজ

    0
    523
    ছবি সৌজন্যে : এক্স

    লিভারপুলের নতুন ক্লাব রেকর্ড সাইনিং ফ্লোরিয়ান ভার্টজকে জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করা হয়েছে।২২ বছর বয়সী এই মেধাবী মিডফিল্ডার জার্মান স্পোর্টস সাংবাদিকদের ভোটে ১৯১ ভোট পেয়ে, দ্বিতীয় স্থান অধিকার করা মাইকেল অলিসেকে অনেক পিছনে ফেলে অনন্য স্বীকৃতি অর্জন করেছেন।

    ভার্টজ জুনে বায়ার লেভারকুসেন থেকে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড মূল্যে লিভারপুলে যোগ দিয়েছেন।লিভারপুল এই গ্রীষ্মে তার সঙ্গে ফরাসি ফরোয়ার্ড হুগো একিটিকে এবং হাঙ্গেরিয়ান ডিফেন্ডার মিলোস করকেজকেও দলে নিয়েছে।ফ্লোরিয়ান ভার্টজকে প্রাক্তন লেভারকুসেন কোচ এবং রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জাবি আলনসো বিশ্বমানের খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন। ভার্টজ নিজেও লিভারপুলের ওয়েবসাইটে জানিয়েছেন,তিনি চান প্রতি বছর সব কিছু জিততে।

    তাঁর লক্ষ্য আবার প্রিমিয়ার লিগ জয় এবং চ্যাম্পিয়নস লিগে আরো অনেক দূর এগোনো।উল্লেখ্য লেভারকুসেনে কাটানো সময়ে ভার্টজ ১৯৭ ম্যাচে ৫৭ গোল ও ৬৫ অ্যাসিস্ট করেছেন এবং বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।