
লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তি দেখে হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরই গান্ধীজির মূর্তিতে ফুল দিয়ে প্রমাণ করেছেন তিনি। তার পরে অস্ফুটে বলেছেন, সংবিধানটাকে রক্ষা কোরো। সৌরভ গঙ্গোপাধ্যায় এসে পড়ছেন বুধবার রাতে। বৃহস্পতিবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাবেন অক্সফোর্ডের কেলগ কলেজে। তার আগে মঙ্গলবার বিকেলে দিদি-র হোটেলে এসে তাঁর সঙ্গে দেখা করে গিয়েছেন সৌরভের পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। সঙ্গে এসেছিলেন তাঁর নাচের দলের কয়েক জন সদস্যও। মমতা বন্দ্যোপাধ্যায়র সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতে ডোনা পেয়েছেন সোয়েটার উপহার। সোয়েটার উপহার দেওয়ার পাশাপাশি বুধবার স্থানীয় সময় বেলা ১২টায় একসঙ্গে লন্ডনের রাস্তায় হেঁটেছেন দু’জনে। হাঁটতে হাঁটতে বিগ বেনের সামনে এসে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পরে টেমসের পার ধরে তিনি হাঁটতে থাকেন। মাঝে একটা পার্ক পেয়ে একটু দৌড়েও নেন। আর একটু ব্যাক ওয়াক।






