গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ইসরায়েলকে হারাতে পারলো না ফ্রান্স

    ইসরায়েলকে হারাতে পারলো না ফ্রান্স

    0
    149

    নেশনস লিগের ম্যাচে প্যারিসে ৯০ মিনিট চেষ্টা করেও ঘরের মাঠে ন্যূনতম একটি গোল আদায় করতে পারেনি স্বাগতিক ফ্রান্স।অথচ ম্যাচে ৭১ শতাংশ বলের দখল রেখে ২৪টি শট নেয় দিদিয়ের দেশমের দল, যার ৮টিই ছিল লক্ষ্যে।

    বিপরীতে ২৯ শতাংশ বলের দখল রেখে ইসরায়েল শট নেয় মাত্র ৩টি। কিন্তু শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ফ্রান্সকে। ইসরায়েলের বিপক্ষে এই ড্রয়ে অবশ্য খুব একটা ক্ষতি হচ্ছে না ফ্রান্সের। নেশনস লিগের শেষ আটের টিকিট ঠিকই নিশ্চিত করেছে ফ্রান্স।রাজনৈতিক কারণে ইসরায়েলের বিপক্ষে ফ্রান্সের এই ম্যাচ ঘিরে ছিল বাড়তি উত্তাপ। প্যারিসে নিরাপত্তাব্যবস্থাও ছিল বেশ কঠোর। এমনকি ৮০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল ১৭ হাজারের নিচে। উল্টো নিরাপত্তার জন্য মাঠে উপস্থিত ছিলেন ৪ হাজার নিরাপত্তারক্ষী।মূলত গত সপ্তাহে আমস্টারডামে ইসরায়েলের ক্লাব ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের ওপর হামলার পর প্যারিসের নিরাপত্তা জোরদার করা হয়। এমনকি ইসরায়েলি কর্তৃপক্ষ দর্শকদের মাঠে আসতে নিষেধ করে।

    এরপরও ১০০ জনের কাছাকাছি ইসরায়েলি দর্শক মাঠে উপস্থিত ছিলেন। ফ্রান্সের সমর্থকদের সঙ্গে যারা এক পর্যায়ে সংঘর্ষেও জড়ান। তবে এই দর্শকেরা শেষ পর্যন্ত ফ্রান্সকে রুখে দেওয়ার সাক্ষী হয়েই মাঠ ছেড়েছেন।

    ছবি  সৌজন্যে : এক্স