গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports বেলজিয়ামকে হারিয়ে নেশন্স লিগের কোয়ার্টারে ইতালি

    বেলজিয়ামকে হারিয়ে নেশন্স লিগের কোয়ার্টারে ইতালি

    0
    130

    চার ম্যাচ পর জাতীয় দলে ফিরে বাঁচা-মরার লড়াইয়ে জ্বলে উঠতে পারলেন না তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। পারল না বেলজিয়ামও। তাদের মাঠে জিতে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল ইতালি।ব্রাসেলসে ১-০ গোলে জিতেছে লুচিয়ানো স্পালেত্তির দল।

    শুরুতে সান্দ্রো টোনালির করা গোল গড়ে দিয়েছে ব্যবধান। একই সময়ে এ’ লিগের দু’ নম্বর গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে ইসরায়েলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। ইতালি-বেলজিয়াম ম্যাচের ফল পক্ষে আসায় শেষ আটে উঠেছে ফরাসিরাও।৫ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইতালি। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। ঘরের মাঠে প্রথমার্ধে বিবর্ণ বেলজিয়াম দ্বিতীয়ার্ধে ভালো খেলে। প্রথমার্ধে গোলের জন্য তারা শট নিতে পারে মাত্র একটি, সেটিও লক্ষ্যভ্রষ্ট। একাদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগেই এগিয়ে যায় ইতালি। বক্সের বাইরে সতীর্থকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন জিওভান্নি দি লরেন্সো। ফিরতি পাস পেয়ে বাঁ দিক থেকে কাটব্যাক করেন তিনি আর ফাঁকা জালে বল পাঠান টোনালি।জাতীয় দলের জার্সিতে ২০ ম্যাচে ২৪ বছর বয়সী মিডফিল্ডারের প্রথম গোল এটি।প্রথমার্ধের শেষ দিকে আরেকটি ভালো সুযোগ পেয়ে ব্যবধান বাড়াতে পারেনি ইতালি। দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো করে বেলজিয়াম।

    ৫০ মিনিটে জিনো দেবাস্তের শট ব্যর্থ করে দেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। পরের মিনিটে লেয়ান্দ্রো ত্রোসারের শট ওপর দিয়ে উড়ে যায়। দু’ মিনিট পর সতীর্থের পাসে গোলরক্ষককে একা পেয়ে যান ইতালির মাতেও রেতেগি।

    ছবি  সৌজন্যে : এক্স