গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk রেললাইনে গ্যাস সিলিন্ডার, ট্রেন লাইনচ্যুতর ছক

    রেললাইনে গ্যাস সিলিন্ডার, ট্রেন লাইনচ্যুতর ছক

    0
    267
    সিমেন্টের চাঁই-লোহার রডের পর এবার রেললাইনে গ্যাস সিলিন্ডার ফেলে ট্রেনকে লাইনচ্যুত করার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাস্থল উত্তরাখণ্ডের রুরকি। 
    রেল সূত্রে খবর, ওই লাইন ধরেই সেনাদের একটি ট্রেন যাওয়ার কথা ছিল। কিন্তু তার কিছু আগেই ওই লাইন ধরেই একটি মালগাড়ি যাচ্ছিল। সেই সময় চালকের চোখে পড়ে গ্যাস সিলিন্ডারটি রেললাইনের মাঝে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ তিনি আপৎকালীন ব্রেক কষে মালগাড়িটি থামান।জানা গিয়েছে, রুরকির ধান্দেরা রেলস্টেশনের কাছেই ওই গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন রেলের শীর্ষ আধিকারিকরা। এছাড়াও রেল পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনীও ঘটনাস্থলে আসেন। প্রায় পাঁচ কিলোমিটার এলাকা তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। আশপাশের লোকজনকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এখনও কোনও সূত্র খুঁজে পায়নি রেলপুলিশ।
    অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে।এই প্রথম নয়, এর আগেও রেললাইনে গ্যাস সিলিন্ডার উদ্ধারের ঘটনা ঘটেছে।
    ছবি  সৌজন্যে : এক্স