গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk বাবা সিদ্দিকির খুন, নিরাপত্তা প্রশ্নে সলমন 

    বাবা সিদ্দিকির খুন, নিরাপত্তা প্রশ্নে সলমন 

    0
    135

    এনসিপি নেতা বাবা সিদ্দিকির খুনের পরেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে সলমন খানের। দশেরার রাতে প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি নিহত হন আততায়ীর গুলিতে।

    এই খবর শোনার পরই বিগ বস ১৮-র শুটিং বন্ধ করে লীলাবতী হাসপাতালের পৌঁছে যান সলমন খান। কিন্তু এ সময় তাঁর পক্ষে হাসপাতালে যাওয়া কতটা নিরাপদ, সে নিয়ে প্রশ্ন তোলা হয়। সূত্রের খবর, এই ভাবে বাবা সিদ্দিকির উপর হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে বলিউডে। কারণ, রবিবার সকালে বাবা সিদ্দিকি খুনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। যে দু’জন ধৃত, তাঁরা স্বীকার করেছেন তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। লরেন্স বিষ্ণোই লাগাতার সলমনকে খুনের হুমকি দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে তাই ভাইজানের পরিবারও অস্বস্তিতে। নিহত নেতা সলমন খানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। প্রতি বছর ইফতারে জমকালো পার্টি দিতেন বাবা সিদ্দিকি। সেখানে দেখা মিলত বলিউডের তাবড় তারকার। কলকাতা থেকে উড়ে যেতেন ঋতাভরী চক্রবর্তী। সমস্ত ব্যস্ততা সরিয়ে সলমন খান বাবা

     

    সিদ্দিকির দেওয়া ইফতারের সমস্ত পার্টিতে যোগ দিতেন। তাই বাবা সিদ্দিকির মৃত্যুর খবর পেয়ে তিনি বিচলিত হবেন, স্বাভাবিক।

    ছবি  সৌজন্যে : নিজস্ব