গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Lifestyle সর্দি-ঠান্ডায় আদা চা

    সর্দি-ঠান্ডায় আদা চা

    0
    68
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    শীতকাল বা আবহাওয়া পরিবর্তনের সময় সর্দি-ঠান্ডা একটি সাধারণ সমস্যা। এ সময় ঘরোয়া উপায়ে আরাম পেতে অনেকেই ভরসা রাখেন আদা চায়ের ওপর।

    আদা সর্দি প্রতিরোধে সহায়তা করে এবং উপসর্গ যেমন গলাব্যথা, কাশি কমাতে কার্যকর। আদার ঝাঁঝালো স্বাদ ও উষ্ণতার কারণে গলায় আরাম দেয়। আদায় রয়েছে জিঞ্জেরল নামের একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সংক্রমণ রোধে ভূমিকা রাখে।সাধারণতঃ বলা হয়,আদা চা গলা ব্যথা কমাতে সহায়ক। কফ জমে থাকলে আদা শরীর গরম করে কফ পাতলা করতে সাহায্য করে, ফলে শ্বাস নিতে স্বস্তি আসে। নাক বন্ধ থাকলেও আদা চা পান করলে সাময়িক আরাম পাওয়া যায়। সর্দি-ঠান্ডার সময় অনেকের হজমের সমস্যা দেখা দেয়। আদা চা হজম শক্তি বাড়ায় এবং বমিভাব কমাতে সাহায্য করে।

    পাশাপাশি এটি শরীরে উষ্ণতা তৈরি করে, যা শীতের সময় আরাম দেয়। এখন প্রশ্ন হলো,কীভাবে আদা চা খাবেন। এক কাপ জলেতে কয়েক টুকরো কাঁচা আদা ফুটিয়ে নিন। চাইলে এতে লেবুর রস ও সামান্য মধু যোগ করতে পারেন। দিনে ১-২ কাপ আদা চা সর্দি-ঠান্ডার উপসর্গ কমাতে সহায়ক হতে পারে।তবে যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে, তাদের অতিরিক্ত আদা চা না খাওয়াই ভালো।