গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে চালু জিআরএপি ৩, অনলাইনে প্রাথমিক স্কুল

    দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে চালু জিআরএপি ৩, অনলাইনে প্রাথমিক স্কুল

    0
    108
    দিল্লিতে দূষণ মোকাবিলায় শুক্রবার সকাল থেকেই কার্যকর হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩। রাজধানী দিল্লিতে প্রতিদিনই উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে দূষণের মাত্রা।
    পর পর তিনদিন ধরে বাতাসের গুণগত মান গুরুতর পর্যায়ে ছিল। দূষণ প্রতিরোধে প্রশআসন তৎপর হলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। শুক্রবার এযার কোয়ালিটি ইনডেক্সে দূষণের পরিমাপ ছিল ৪০০। যা অত্যন্ত গুরুতর পর্যায়ের মধ্যে পড়ে।প্রাথমিক স্কুলের ক্ষেত্রে সব থেকে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার থেকে দিল্লির সব প্রাথমিক স্কুলে অনলাইন পঠনপাঠন শুরু করার কথা বলা হয়েছে । সেই মতো প্রাথমিকের পড়াশোনা চলছে অনলাইনেই। নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদ বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে। তার জন্য স্বাভাবিকভাবেই ব্যাহত হয়েছে যান, বিমান চলাচল। এই কারণেই মূলত বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
    পাশাপাশি খুব প্রযোজন ছাড়া নির্মাণ কাজ কিংবা ভাঙার কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে । দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশিকা মেনে চলতে হবে। 
    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া