
তিনিই ছিলেন, আছেনও। রাজ্য সরকারের স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি বা এসআরডিএ-র চেয়ারম্যান পদে তাঁকে ফেরানো নিয়ে দাবি করেছেন অনুব্রত মণ্ডল।
২ বছর জেলবন্দি থাকলেও এসআরডিএ-র চেয়ারম্যান পদে আর কাউকে বসানো হয়নি। জেলায় ফিরে সরকারি অনুষ্ঠানে কোন পদাধিকার বলে তিনি অংশগ্রহণ করবে তা নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। রাজ্য সরকার ওই পদে অনুব্রত মণ্ডলকে ফেরাতেই যাবতীয় বিতর্কের অবসান হয়েছে।
এদিকে বোলপুর হস্তশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফের একমঞ্চে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে।









