গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National হিমাচলে ভারী তুষারপাতের সম্ভাবনা! হলুদ সতর্কতাও

    হিমাচলে ভারী তুষারপাতের সম্ভাবনা! হলুদ সতর্কতাও

    0
    70
    ছবি সৌজন্যে : এক্স
    রবিবারের থেকে সোমবার আর‌ও বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে সোমবার থেকে পাহাড়ের উঁচু এলাকায় ভারী তুষারপাত হতে পারে।
    সোম ও মঙ্গল মিলিয়ে জারি করা হয়েছে একাধিক সতর্কতাও। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত সোমবারের জন্য পুরো রাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
    আগামী মঙ্গলবার কুলু, কিন্নৌর, চাম্বা এবং লাহুল ও স্পিতি জেলার জন্য ভারী তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি ন’টি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ কনকনে ঠান্ডার পূর্বাভাস রয়েছে। রবিবার রাজ্যের শৈলশহরগুলিতে হালকা থেকে ভারী তুষারপাত হয়। যার জেরে রাস্তা বরফে ঢাকা পড়েছে। যানজটের কারণে পুরো থমকে যায় মানালি।