গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle লিভারে জল জমলে

    লিভারে জল জমলে

    0
    69
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    যেকোনো রোগের প্রাথমিক লক্ষণগুলো যদি সময়মতো চিহ্নিত করা যায়, তাহলে বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু অনেক সময়ই মানুষ প্রাথমিক লক্ষণগুলো উপেক্ষা করে, যার ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

    এদিকে লিভার আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত পরিশোধন, হজম প্রক্রিয়া ও শরীরের অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে।লিভারে কোনো সমস্যা দেখা দিলে পুরো শরীরের ভারসাম্য বিঘ্নিত হয়। অন্যদিকে বর্তমানে অনেক মানুষ লিভারের সমস্যায় ভুগছেন, বিশেষ করে ফ্যাটি লিভার একটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে। অনেকে এই সমস্যাকে তেমন গুরুত্ব না দিলেও, সময়মতো চিকিৎসা না করালে এটি ভয়ংকর রূপ নিতে পারে। এছাড়া লিভারে জল জমার সমস্যাও অনেকের মধ্যে দেখা যায়, যা আরো জটিল হতে পারে। এখন প্রশ্ন হলো,লিভারে জল জমলে শরীরে কী কী লক্ষণ দেখা দিতে পারে। উত্তর হলো পেটে জল জমে যাওয়ার কারণে ফোলাভাব দেখা দেয়। আবার শরীরে অতিরিক্ত ফ্লুইড জমে গেলে ওজন দ্রুত বাড়ে।পেট ভারী লাগা, চাপ অনুভব করা বা ব্যথা হতে পারে।জমে থাকা ফ্লুইড ডায়াফ্রামে চাপ সৃষ্টি করলে শ্বাস নিতে সমস্যা হয়। পেট তাড়াতাড়ি ভরে যাওয়ার অনুভূতি হয়, খাওয়ার আগ্রহ কমে যায়।

    শরীরে ফ্লুইড জমার কারণে দুর্বলতা ও ক্লান্তি দেখা দেয়।এছাড়া বুক জ্বালা, বমিভাব ও পায়ের নিচের অংশ বা গোড়ালিতে ফোলাভাব দেখা দিতে পারে।এই ধরনের লক্ষণ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, লিভারে জল জমা কোনো সাধারণ সমস্যা নয়। এটি লিভার সিরোসিস, হেপাটাইটিস বা অন্য কোনো জটিল রোগের পূর্বাভাসও হতে পারে।