গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইমরানকে খুনের হুমকি, অভিযোগ বোনেদের

    ইমরানকে খুনের হুমকি, অভিযোগ বোনেদের

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    জেলের মধ্যেই খুনের হুমকি দেওয়া হচ্ছে প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান-কে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও পাকিস্তানের মন্ত্রী তথা সে দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইমরান খানের বোনেরা।
    জেলবন্দি ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবার। ইমরানের দুই বোন উজমা খান ও আলিমা খানকে জেলে গিয়ে দাদার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা। একটি সাংবাদিক বৈঠকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও নকভি সব অভিযোগ অস্বীকার করেছেন। এর মাঝেই ইমরানের একটি পুরনো ভিডিয়ো সামনে এসেছে। সেখানে মুনিরকে চোর বলে উল্লেখ করেছেন তিনি।
    এদিকে, প্রাক্তন পাক ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনও। এক্স পোস্টে তিনি লিখেছেন, ইমরান ভাইয়ের খবর শুনে গভীরভাবে মর্মাহত হয়েছেন।