গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বিনা চিকিৎসায় ভারতীয়-র মৃত্যু! তুলোধোনা মাস্কের

    বিনা চিকিৎসায় ভারতীয়-র মৃত্যু! তুলোধোনা মাস্কের

    0
    108
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কানাডায় ৪৪ বছরের ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির মৃত্যুর ঘটনা একাধিক প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে সে দেশের স্বাস্থ্য পরিষেবার উপরে। এ বার কানাডার স্বাস্থ্য পরিষেবার সমালোচনা শোনা গিয়েছে টেসলা কর্তা ইলন মাস্কের কণ্ঠে।
    তিনি এক্স হ্যান্ডলে ক্যানাডার স্বাস্থ্য পরিষেবাকে খোঁচা দিয়ে লিখেছেন, যখন সরকার স্বাস্থ্য পরিষেবা প্রদান করে, তখন তা মোটর ভেহিক্যাল বিভাগের মতোই ভালো হয়। আমেরিকার মোটর ভেহিক্যাল বিভাগের পরিষেবা নিয়ে বিস্তর সমালোচনা রয়েছে।
    কানাডার স্বাস্থ্য পরিষেবাকে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে তুলনা করে কড়া সমালোচনা করেছেন মাস্ক, মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। ২২ ডিসেম্বর কানাডার এডমন্টনের গ্রে নানস কমিউনিটি হাসপাতালে এক মর্মান্তিক ঘটনা ঘটে। দীর্ঘ আট ঘণ্টা ধরে জরুরি বিভাগের ওয়েটিং রুমে চিকিৎসার জন্য অপেক্ষা করে মৃত্যু হয়েছিল প্রশান্ত শ্রীকুমার নামে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির।