গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk  ৪ বছরে ২৬ দুর্ঘটনা, বহু মৃত্যুর সাক্ষি ভারতীয় রেল

     ৪ বছরে ২৬ দুর্ঘটনা, বহু মৃত্যুর সাক্ষি ভারতীয় রেল

    0
    153
    4 BACHORRE 26 DURGHATONA BAHU MRITYU R SAKKHI BHARATIYO RAIL
    4 BACHORRE 26 DURGHATONA BAHU MRITYU R SAKKHI BHARATIYO RAIL

    ৪ বছরে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২৬টি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে ভারতীয় রেল। পাশাপাশি বহু মৃত্যুর সাক্ষি থেকেছে রেল।

    গত বছরের জুন মাসেই এই রকমই এক দুর্ঘটনার মুখে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ জন যাত্রীর। আহত হয়েছিলেন ১২০০ জন যাত্রী। শুধু করমণ্ডল এক্সপ্রেস নয়, ২০২৩ সালে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি রেল দুর্ঘটনা হয়েছে ভারতে। ২০২১ সালে মোট পাঁচটি দুর্ঘটনার মুখে পড়েছে ভারতীয় রেল। কেরলের ইদাভাই রেলওয়ে স্টেশনের কাছে ভারকালা এবং পারাভুরের মাঝে মালাবার এক্সপ্রেসের পণ্যবাহী কামরায় আগুন ধরে যায়। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কখোনও সিগনালিং-র সমস্যা, কখনও ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০২২ সালে লাইনচ্যুত হয়েছিল বিকানের- গুয়াহাটি এক্সপ্রেস ও পবন এক্সপ্রেস। সেই দুর্ঘটনাতেও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। রেলে আগুন লাগা থেকে শুরু করে রেল বেলাইন হয়ে দুর্ঘটনার মত ঘটনা বিগত ৪ বছরে একাধিকবার ঘটেছে। বার বার এই ধরনের ঘটনা ঘটায় প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা ।