গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ই ইউ -কে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান ইরানের

    ই ইউ -কে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান ইরানের

    0
    33
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল ব্যর্থ হয়েছে। ফলে তারা এখন বিভিন্ন আবাসিক এলাকায় নির্বিচারে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

    আব্বাস আরাগচি বলেছেন,আমেরিকা ও ইসরায়েলের প্ল্যান-এ অর্থাৎ প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে।এখন তারা অন্য পরিকল্পনাগুলো কার্যকর করার চেষ্টা করছে। এদিকে,ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেনকে ভণ্ডামি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সম্প্রতি ভন ডার লেন তার এক বক্তব্যে বলেছেন, ইরানের জনগণ স্বাধীনতা, মর্যাদা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পাওয়ার যোগ্য।তার এই বক্তব্যের একটি ভিডিওর প্রতিক্রিয়ায় বাঘাই বলেছেন, অনুগ্রহ করে ভণ্ডামি বন্ধ করুন।

    ইতিহাসের ভুল পাশে দাঁড়িয়েই আপনি ক্যারিয়ার গড়েছেন। এ কারণে দখলদারি, গণহত্যা ও নৃশংসতাকে সবুজ সংকেত দিয়েছেন। এখন আবার ইরানিদের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন এবং যুদ্ধাপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। বাঘাই আরো অভিযোগ করেছেন, আইনের শাসন লঙ্ঘন ও নৃশংসতার মুখে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব নীরব রয়েছে। তার মতে, এই নীরবতা সহযোগিতারই শামিল।