গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, চূড়ান্ত সমাধান চায় ইরান

    যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, চূড়ান্ত সমাধান চায় ইরান

    0
    23
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ৩৬তম দিনে এসেও সমান তালে লড়ে যাচ্ছে ইরান। সম্প্রতি তিনটি মার্কিন যুদ্ধবিমান এবং একটি অত্যাধুনিক ড্রোন হামলার পর তেহরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন।

    তবে মার্কিনিদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সংঘাত বন্ধে চূড়ান্ত ও দীর্ঘস্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের মূল লক্ষ্য হচ্ছে এমন একটি চুক্তি নিশ্চিত করা, যা দেশটির ওপর চাপিয়ে দেওয়া অবৈধ যুদ্ধের স্থায়ী অবসান ঘটাবে। সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন গণমাধ্যম ইরানের অবস্থান ভুলভাবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেছেন আরাগচি।

    তিনি বলেছেন, তাঁরা এই অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির কথা ভাবছেন। ওই পোস্টে পাকিস্তানের প্রতি ইরান সরকার গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, ইসলামাবাদ সফর প্রত্যাখ্যান করার কোনো প্রশ্নই ওঠে না। উল্লেখ্য,এর আগে শুক্রবার,৩ এপ্রিল হামলা ও প্রতিরক্ষামূলক ব্যবস্থায় মার্কিনিদের ব্যাপক ক্ষতিসাধন করেছে ইরান। ভূপাতিত করেছে তিনটি যুদ্ধবিমান এবং একটি অত্যাধুনিক ড্রোন। এর পরই তেহরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। তবে মার্কিনিদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।