
খুব ভালো আলোচনা হয়েছে এবং মনে হচ্ছে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওমানের রাজধানী মাস্কাটে ইরান-মার্কিন আলোচনা নিয়ে প্রতিক্রিয়ায় একথা বলেছেন তিনি।ফ্লোরিডার পাম বিচের মার-এলাগো রিসোর্টে ভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেছেন।তিনি আরও বলেছেন, দেখতে হবে চুক্তিটি আসলে কোন পর্যায়ে। মনে হয় ইরান একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী, যেমনটি তাদের হওয়া উচিত।
গতবার তারা এটি না করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু মনে হয় ইরান এবার তাদের মন পরিবর্তন করেছে। চুক্তির বিষয়টি দেখতে হবে এবং গতবারের চেয়ে এটি অবশ্যই আলাদা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও উল্লেখ করেছেন যে, আমাদের একটি বিশাল নৌবহর আছে, একটি বিশাল নৌবাহিনী যারা ওই দিকে এগোচ্ছে এবং দ্রুতই সেখানে পৌঁছাবে। তাই আমরা দেখব কীভাবে পরিস্থিতি এগোয়।









